ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর বাজারে গতকাল শনিবার সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইসকন কে জঙ্গী সংগঠন আখ্যায়িত করে মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে হত্যার প্রতিবাদে ধর্মপাশা উপজেলা সম্মিলিত উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে এই আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিজয় ২৪চত্বর থেকে ওইদিন সকাল ১১টার দিকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে হাফেজ মাহমুদুল হাসান মজুমদার ও তৌফিক আহমেদের যৌথ সঞ্চালনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত উলামা পরিষদের ধর্মপাশা উপজেলা কমিটির সভাপতি মাওলানা আমিনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মুখলেছুর রহমান, মুফতি যোবায়ের আলম, হাফেজ আজিজুর রহমান প্রমুখ।