শিরোনাম
বিএনপির সন্ত্রাসী পাপ্পু, উজ্জল, চন্দন এর কর্মকাণ্ড পোলিং অফিসারসহ দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত আসুন সবাই মিলে পরিবর্তন করি, এগারো দলীয় নির্বাচনী ঐক্য কে বিজয়ী করি, দেশে উঠুক নতুন সূর্য কাস্টমস ক্লিয়ারেন্স থাকা সত্যেও সৈয়দপুরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন বিজয়ের পথে তারেক রহমান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বাংলাদেশের এক অনন্য ব্যক্তিত্ব, জাতির অভিভাবক শেষ পর্যন্ত হাদির স্ত্রী কে ডেকে পাঁচ প্রমান যমুনায় নিলেন ডঃ মুহাম্মদ ইউনুস বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে একটি গান বিএনপি ক্ষমতায় আসলে জনগণ কি পাবে? সেদিনের ওয়ান ইলেভেন বনাম জাতীয় নাগরিক পার্টি সমাচার বানারীপাড়ায় সেনাবাহিনীর তল্লাশিতে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে সমতা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

Coder Boss / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code

সেলিম মাহবুব,ছাতক:

Manual1 Ad Code

ছাতকের সমতা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিয়েছেন স্থানীয় লোক জন। সোহেল আহমদ, হাজী আলা মিয়া, আব্দুল মান্নান, আওলাদ মিয়াসহ এলাকার অভিভাবকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গত ১৬ অক্টোবর এ অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে প্রধান শিক্ষক নাসির উদ্দিন

Manual4 Ad Code

সিংচাপইড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ ব্যবহার করে এবং সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের আস্থাভাজন থাকায় ২০১৭ সালে স্কুল এন্ড কলেজে

প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তার যোগ্যতা নিয়ে এলাকার বাসিন্দারা প্রশ্ন তুললে ও কোন কাজ হয়নি। তিনি সংসদ সদস্যের আস্থাভাজন এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। দাপটের কারণেই তার নিয়োগ হয়েছে। অভিযোগে আরো উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক নিয়োগ পেয়েই তিনি বেপরোয়া হয়ে উঠেন। স্কুল এন্ড কলেজের ফান্ডের টাকা, শিক্ষার্থীদের বেতনের টাকা, অতিরিক্ত ফি আদায় করে পরীক্ষা ফি, শিক্ষার্থীদের জামানতের টাকাসহ বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন। তিনি

নিজের পছন্দের কমিটি গঠন করে নিজের ইচ্ছেমতো স্কুল এন্ড কলেজ পরিচালনা করে কলেজটিকে শিক্ষা ক্ষেত্রে নিম্নমুখি করেছেন। সরকারি দলের দাপট দেখিয়ে এই প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নির্যাতন ও তার অনিয়ম দূর্ণীতির বিষয়ে কথা বলতে গেলে গভর্নিং বডির একাধিক সদস্যকে বিভিন্ন ভাবে অপদস্ত করেছেন। প্রধান শিক্ষকের এসব দূর্ণীতি ও অনিয়মের বিষয়ে গভর্নিং বডির সদস্য গিয়াস মিয়া গত বছরের ৩ আগষ্ট এবং স্থানীয় আবুল কালাম আজাদ ১৪ আগষ্ট পৃথক অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। কিন্তু এসব অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেয়াতো দুরের কথা কোন তদন্তই হয়নি এখন পর্যন্ত।পরিচালনা কমিটিতে নিজ পছন্দের লোক না হলে প্রধান শিক্ষক বার বার কমিটি গঠনে জটিলতা তৈরি করেন এবং দলীয় প্রভাবে কমিটি গঠন করেছেন। এতে এলাকায় দ্বন্ধের সৃষ্টি হয়েছে একাধিক বার। প্রধান শিক্ষকের অবহেলার কারণে পরিচালনা কমিটির মেয়াদ শেষ হলে ১ জানুয়ারি ২৪ প্রধান শিক্ষক সমতা স্কুল এন্ড কলেজ পরিচালনায় ওই কলেজের প্রভাষক সিতাব আলীকে প্রধান করে একটি এডহক কমিটি গঠন করিয়েছেন বোর্ডের মাধ্যমে। কমিটিতে অভিভাবক সদস্য আছকির মিয়া ও শিক্ষক প্রতিনিধি রয়েছেন সালাহ উদ্দিন। এই কমিটির মাধ্যমে একটি আর্থিক নিরীক্ষণ কমিটি গঠন করা হলেও কমিটির নিরীক্ষণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২০ লক্ষ টাকার অনিয়ম ধরা পড়েছে। কিন্তুএ বিষয়েও কোন সমাধান পাওয়া যাচ্ছেনা অভিযোগকারীরা জানান, সমতা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের ব্যাপক ঘাপলা রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা ব্যবস্থা নেয়ার জন্য তারা দাবি জানান।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code