ছাতক প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাতক শহরে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এক র্যালী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে র্যালীটি উপজেলার দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে মিলিত হয়ে পথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মাহবুব আহমদের
সভাপতিত্বে ও সদস্য সচিব,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক
আব্দুল বাকি মুহিতের পরিচালনা অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য
রাখেন,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুর
রহমান ইমন,ছাতক পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ সাচ্ছা আবেদীন।
র্যালী ও সভায় সভায় উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ
এবং সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।