শিরোনাম
শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা গডফাদার হাবলু ও হাসান শওকত সিন্ডিকেটে ধ্বংসের প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভূমধ্যসাগরে অনাহারে ৯ বাংলাদেশির মৃত্যু, নিহতদের ৭ জনই সুনামগঞ্জের ২৫ হাজার শিক্ষার্থী নিয়ে শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব’ জগন্নাথপুরে রাস্তার অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ২, থানায় পৃথক অভিযোগ দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র! জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অবৈধ বালু উত্তোলনে বিপর্যয়ের মুখে বড়ছড়া সুইস গেট !

Bappy Deb / ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

বাপ্পী দেব (শ্রীমঙ্গল প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বড়ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে মারাত্মক ঝুঁকিতে পড়েছে সরকারি সুইস গেট,সেতু ও চা বাগানের টিলা। স্থানীয় যুবলীগ নেতা জুয়েল মিয়ার নেতৃত্বে একটি প্রভাবশালী মহল উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়মিত বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে

 

প্রতিনিধি সরজমিনে গিয়ে দেখেন; ” শহরশ্রী গ্রামে অবস্থিত এই সুইস গেট সাতটি গ্রামের প্রায় ২৫ হাজার কৃষকের জন্য সেচের প্রধান উৎস। কিন্তু অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে সুইস গেটের পেছন দেবে গেছে,সরকারি সেতু ঝুঁকিতে পড়েছে এবং দিনারপুর চা বাগানের কিছু অংশ ভেঙে ছড়ার মধ্যে চলে গেছে“।

 

বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত ছড়া থেকে বালু উত্তোলনে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করলেও তা কার্যকর হয়নি। স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

 

স্থানীয় কৃষক শফিক মিয়া বলেন,”সরকারি অর্থায়নে নির্মিত সুইস গেট আমাদের প্রাণ। কিন্তু আওয়ামী লীগের কিছু প্রভাবশালী ব্যক্তি বালু তুলে এটিকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি;’এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক।”

 

একই গ্রামের আরেক কৃষক ইসহাক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন,”সুইস গেট ভেঙে গেলে সরকার তো আরেকটা বানিয়ে দেবে না। তখন আমাদের জমিতে চাষাবাদ বন্ধ হয়ে যাবে, আমরা না খেয়ে মরবো !”

 

অভিযুক্ত যুবলীগ নেতা জুয়েল মিয়া বলেন,”আমি দুই বছরের জন্য বড়ছড়া লিজ নিয়েছি। সমিতির সভাপতি মছদ্দর আলী আমার কাছে ২ লাখ টাকা চাঁদা চেয়েছে,আমি ৫০ হাজার দিয়েছি। এরপরও আমার বৈধভাবে লিজ নেওয়া বালুর ঘাট বন্ধ করে দিয়েছে।”

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান,”আমি বিষয়টি খতিয়ে দেখতে এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি। খনিজ মন্ত্রণালয়ের দেওয়া লিজ বৈধ কি না, তা যাচাই করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

স্থানীয় কৃষক ও চা শ্রমিকরা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করে সুইস গেটসহ সরকারি অবকাঠামো রক্ষার দাবি জানিয়েছেন। অন্যথায়,বড়ছড়ার পানি ব্যবস্থাপনা ভেঙে পড়লে হাজার হাজার কৃষক ও চা শ্রমিক দুর্ভোগে পড়বেন।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code