বাপ্পি দেব (শ্রীমঙ্গল প্রতিনিধি):
শ্রীমঙ্গলে স্বেচ্ছায় রক্তদান সংস্থার ২০২৫ সালের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় “স্বেচ্ছায় রক্তদান সংস্থা” ও “নিরাপদ সড়ক চাই (নিসচা)” শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থার চেয়ারম্যান আমজাদ হোসেন রনির সভাপতিত্বে ও মহাসচিব অর্জুন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন সংস্থার উপদেষ্টা ডা. নাজেম আল কোরেশী রাফাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; দ্য নিউ লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন এবং শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মো. মাহফুজ আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন:নিসচা শ্রীমঙ্গল শাখার সহ-সভাপতি গোলাম রহমান মামুন,শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি আজহারুল ইসলাম অনিক, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মতিউর রহমান মতিন,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার সভাপতি ফারুক খাঁন,ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলাম সবুজ,আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ মান্না,আমাসুক শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি নাজির মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন; নিসচা শ্রীমঙ্গল শাখার সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন,স্বেচ্ছায় রক্তদান সংস্থার যুগ্ম মহাসচিব উত্তম রায় ও আশীষ রবিদাস,সহ-সাংগঠনিক সম্পাদক মো. রবি উদ্দিন,অর্থ সম্পাদক মো. দুলা মিয়া,আইন বিষয়ক সম্পাদক পংকজ সরকার,সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. জাকির হোসেন,যুব বিষয়ক সম্পাদক ইমন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানজুড়ে বই প্রকাশনা ঘিরে ছিল প্রাণবন্ত পরিবেশ ও অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দীপনা। বক্তারা এ ধরনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মানবিক ও সচেতন নাগরিক গড়ার লক্ষ্যে সংস্থাটির ভূমিকার কথা তুলে ধরেন।
সিলেট নিউজ/এসডি.