শিরোনাম
মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারে ইভটিজিং জেরে শিক্ষার্থী মীম আক্তার এর আত্নহত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে কৃষকবেশে দুই ধর্ষক’কে ধরল পুলিশ, একজন এখনও পলাতক

সিলেট নিউজ ডেস্ক : / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

Manual4 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা   :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নারকীয় ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা ধর্ষণের পর আত্মগোপনের চেষ্টা করলেও পুলিশের কৌশলী অভিযানে ধরা পড়ে যায়।

ঘটনাটি ঘটে গত শনিবার, ২১ জুন, আর পরদিন রোববার ধর্ষণের শিকার নারী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

ভিকটিম নারী সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলিরগাঁও ইউনিয়নের বারহাল গ্রামের বাসিন্দা। অভিযুক্তদের একজন, মুমিন (৩০), তাঁর সাবেক স্বামী; সে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মৃত আব্দুল কালাম মিয়ার পুত্র। অপরজন বদরুল ইসলাম (৩০), একই ইউনিয়নের করগ্রামের মুজিবুর রহমানের ছেলে। অভিযুক্তদের মধ্যে আরও একজন পলাতক রয়েছে, যার সন্ধানে অভিযান চলছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম ও তাঁর ১২ বছর বয়সী ছেলে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দরবস্ত বাজারে চিকিৎসা নিতে গেলে সাবেক স্বামী মুমিন ‘জরুরি কথা আছে’ বলে তাঁদের ছেলেকে একটি মিশুক গাড়িতে তুলে নানা বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ভিকটিমকে অন্য একটি অপরিচিত আরেওটি মিশুকে করে দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের একটি পরিত্যক্ত গরুর খামারে নিয়ে যায়, যেখানে পূর্ব থেকেই অপর দুই অভিযুক্তরা অবস্থান করছিল।

Manual2 Ad Code

 

সেখানে দুপুর দেড়টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা পর্যন্ত তিনজন অভিযুক্ত পালাক্রমে তাঁকে আটকে রেখে ধর্ষণ করে ফেলে যায়। গভীর রাতে ভিকটিম তামাবিল মহাসড়কে এসে একটি মিশুকযান নিয়ে আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেন এবং রবিবার জৈন্তাপুর মডেল থানায় উপস্থিত হয়ে পুলিশের সহায়তা নেন।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, মৌখিক অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযানে নামে। কৃষকবেশ ধারণ করে দরবস্ত বাজারে অভিযান চালিয়ে মুমিন ও বদরুলকে আটক করা হয়। পরে ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা করেন। আটক দুইজনকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Manual6 Ad Code

এদিকে পলাতক অপর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code