শিরোনাম
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জৈন্তাপুরে বিলের ইজারা নিয়ে আ.লীগ-বিএনপি দুই নেতার বিরুদ্ধে থানায় ও ইউএনওর কাছে অভিযোগ চারণ কবি মুখলেছ উদ্দিনের হাতে ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা-২০২৬’ পৌঁছাল, উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ ​ঢাকা-১৪ আসনের এমপি বেরিষ্টার মীর আহমাদ বিন কাসেম এর  পক্ষ থেকে ৯ নং ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন জগন্নাথপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু ​ঢাকা উত্তর সিটি ১০ নং ওয়ার্ডে আগামী  দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ  মো: বাবুল মিয়া রাজনীতির ভবিষ্যৎ বিলুপ্তির পথে, দেশে চলছে তৃমুখী লড়াই। দেশের উন্নয়ন যেন শুধুই স্বপ্ন আর গালগল্প
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা মামলায়: প্রধান আসামি কারাগারে

Coder Boss / ১২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

Manual2 Ad Code

ডেস্ক নিউজ :: সিলেটে আফতাব উদ্দিন নামে এক ব্যক্তির পুত্রবধূকে স্বপ্নের দেশ যুক্তরাজ্যে (লন্ডন) পাঠানোর প্রলোভন দেখিয়ে ১৫ লক্ষ টাকা লেনদেন নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সিলেটের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং ৩-এ অভিযোগ দাখিল করলে আদালত মামলাটি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআই পুলিশকে নির্দেশ দিয়েছেন। এসএমপি শাহপরান থানায় মামলা-সিআর মামলা নং ৩১৭/২০২৪।

 

মামলার অভিযুক্ত প্রধান ব্যক্তি আহসানুল করিম খন্দকার (৪৫) গত (২৭ জুন) সিলেট বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইলে আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

 

মামলা ও বাদী সূত্রে জানা গেছে, সিলেটের এসএমপি হযরত শাহপরান (রহ.) থানাধীন শিবগঞ্জ এলাকার বাসিন্দা আহসানুল করিম খন্দকারের বিরুদ্ধে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের বাসিন্দা মোঃ আফতাব উদ্দিনের কাছ থেকে ১৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মামলায় আহসানুল করিমের ছেলের নামও উঠে এসেছে। তার বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

আরও জানা যায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে আহসানুল করিম বাদী আফতাব উদ্দিনের পুত্রবধূকে ইংল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রস্তাব দেন। এই প্রস্তাবের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি ২০২৪ তারিখে শিবগঞ্জ এলাকার তার বাসায় সাক্ষীদের উপস্থিতিতে একটি চুক্তিনামা সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী, ৪৫ দিনের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করার শর্তে বাদী তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট তিনটি চেকের মাধ্যমে উল্লিখিত পরিমাণ অর্থ প্রদান করেন।

Manual3 Ad Code

 

পরবর্তীতে আহসানুল করিম “KURSK LIMITED” নামে একটি প্রতিষ্ঠানের একটি COS (Certificate of Sponsorship) লেটার প্রদান করেন, যেটি যাচাই করে ভুয়া বলে সন্দেহ তৈরি হয়। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট কাগজপত্র সঠিক নয়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে আহসানুল করিম অভিযোগের বিষয়ে সমঝোতার আশ্বাস দেন এবং টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে পূবালী ও সাউথইস্ট ব্যাংকের তিনটি চেক প্রদান করেন।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

তবে ২৬ জুন ২০২৪ তারিখে বাদী ওই চেকগুলো ব্যাংকে উপস্থাপন করলে তা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার (বাউন্স) হয়। এরপর আহসানুল করিম পূর্বের লেনদেন অস্বীকার করেন এবং বাদীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন।

 

আদালতের নির্দেশে পিবিআই তদন্তে নামে এবং তদন্তে চুক্তিপত্র, চেক, ব্যাংক বিবরণী ও স্বাক্ষীদের জবানবন্দি সংগ্রহ করে তদন্ত কর্মকর্তা এসআই (পিবিআই) আবু হানিফ ২৩ ডিসেম্বর ২০২৪ রিপোর্ট দাখিল করেন। রিপোর্টে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ রয়েছে।

 

এ মামলায় আসামির ছেলের সম্পৃক্ততার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। তবে মামলার কার্যক্রম চলমান থাকায় এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্টরা।

 

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী আফতাব উদ্দিন বলেন, আমার ছেলে লন্ডনে থাকেন। পুত্রবধূকে সেখানে পাঠানোর আশায় বিবাদীর সঙ্গে চুক্তি করি। চুক্তি অনুযায়ী অনেক টাকা পরিশোধ করলেও দীর্ঘদিনেও কোনো অগ্রগতি হয়নি। পরে আইনি আশ্রয় নিতে বাধ্য হই। প্রতিপক্ষ রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিচিত হওয়ায় প্রভাব খাটিয়ে আমার সঙ্গে প্রতারণা করেছে বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি, আদালত আমাকে ন্যায়বিচার দেবেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code