রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:
অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে বন্ধুর কাছ থেকে ২২ হাজার টাকা ধার নেওয়া,পরবর্তীতে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে গেলেও চাকরি না হওয়া,পরে পাওনা টাকা ফেরত দিতে না পারা কে কেন্দ্র করে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।
এই ঘটনায় জড়িত থাকা মোঃ কাজল মিয়া,এবং মোঃ সিরাজুল ইসলাম নামে ২ জন কে ব্রাম্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে পুলিশ।
সেই সাথে হত্যার কাজে ব্যবহিত গামছা, স্কুল ব্যাগ,মোবাইল ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
সোমবার ১৪ জুলাই দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
পুলিশ জানায় নিহত রিদয় আহমদ ইয়াছিন কমলগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ছিলেন এবং এর পাশাপাশি তিনি শ্রীমঙ্গল কালিঘাট রোডে ওয়াইফাই অপারেটর হিসেবে কাজ করতেন,এক পর্যায়ে অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে তার বন্ধু কাজলের কাছ থেকে ২২ হাজার টাকা ধার নেয় রিদয়,শুরু হয় বিরোদ।
সবশেষ গত ৬ জুলাই রাতে কাজল ও সিরাজের পরিকল্পনা অনুযায়ী রিদয় কে কাকিয়াছড়া চা-বাগানে নিয়ে যাওয়া হয়।পরে রিদয়ের সঙ্গে কাজল ও সিরাজের টাকা পয়সা নিয়ে ঝগড়া সৃষ্টি হয়।
একপর্যায়ে ধাক্কা ধাক্কি,পরে কাজল ও সিরাজের ব্যাগে থাকা গামছা দিয়ে রিদয়ের গলায় পেছিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।
পরে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, এবং শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানের তত্বাবধানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে সিসি টিভি ফুটেজ,তথ্য প্রযুক্তি সহায়তা এবং গোপন তথ্যেন ভাত্তিতে ঘঠনার রহস্য উদঘাটন সহ দুই জন কে গ্রেফতার করা হয়।