দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাবাজার ইউনিয়ন বিএনপির যুগ্নআহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন দলীয় একনিষ্ঠ কর্মী ও সাবেক ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেছুর রহমান।
সোমবার (২১ জুলাই) রাতে দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করে।
মোখলেছুর রহমান দীর্ঘদিন ধরে দলীয় দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। তিনি বাংলাবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর, বাংলাবাজার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোখলেছুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এবং দলকে সুসংগঠিত করতে তাদের আন্তরিক প্রচেষ্টার প্রত্যাশা ব্যক্ত করেছেন।