সত্যজিৎ দাস:
পথশিশুদের পুনর্বাসন ও মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে “আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন” (আমাসুফ),শ্রীমঙ্গল উপজেলা শাখা। এই সংগঠনের উদ্যোগে রেলস্টেশন সংলগ্ন ‘আমাসুফ পথশিশু লার্নিং সেন্টার’-এ বেড়ে ওঠা পরিবারবিহীন,ভবঘুরে শিশুদের জন্য একটি বিশেষ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) মোঃ কোহিনূর চৌধুরী পরিবারের পক্ষ থেকে মোঃ রাহিন চৌধুরী অর্ধশতাধিক পথশিশুর মধ্যে বিরিয়ানির প্যাকেট বিতরণ করেন। এই শিশুদের অনেকেই প্রতিদিন এক বেলা খাবারের নিশ্চয়তা পায় না,ফলে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিতে থাকে। এ ধরনের উদ্যোগ শুধুমাত্র ক্ষুধা মেটায় না,বরং তাদের জীবনে আনে মানবিক স্পর্শ ও সমাজের অংশ হওয়ার প্রেরণা।
খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন;মোঃ ফখরুল আহমেদ (সহ-সভাপতি),উত্তম রায় (সাধারণ সম্পাদক),সাবিহা আলম (মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক),অনিক রায় (দপ্তর সম্পাদক) সহ অন্যান্য সদস্যরা।
সাধারণ সম্পাদক উত্তম রায় এক বিবৃতিতে বলেন,“এ ধরনের মানবিক সহায়তা শুধু খাবার নয়,ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। আমরা মোঃ কোহিনূর চৌধুরী পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
শ্রীমঙ্গলের ‘আমাসুফ পথশিশু লার্নিং সেন্টার’ এখন শুধু একটি জায়গা নয়,বরং আশ্রয়,শিক্ষা ও পুনর্বাসনের প্রতীক হয়ে উঠেছে। সমাজের সচেতন মানুষদের এমন মহৎ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য সংগঠনটি আহ্বান জানিয়েছে।
সিলেট নিউজ/এসডি.