শিরোনাম
শিক্ষক সাংবাদিক থেকে আইনজীবী হওয়ার গল্প রায়পুরের বেলাল চৌধুরীর , বাবা-মায়ের স্বপ্ন পূরন গণভবনের চার দেয়ালের বাহিরে ৩ কোটি গরিব মানুষ শিরোনামে ১০ জুন ২০২০ সালে লেখা একটি চিঠি । বতর্মানে রাজনীতি অঙ্গনে বড় খেলোয়ার কারা, বিএনপি, জামায়াত নাকি অন‍্য কেউ? চলছে সার্কাস বানিয়াচঙ্গে দিঘির পাড় ঐক্য পরিষদ ও প্রবাসীদের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা মৌলভীবাজার জেলার জেলা (পরিষদ)প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম বিশ্বম্ভরপুরে ঈদকে কেন্দ্র করে বেড়েছে পর্যটক সমাগম শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি, সংবাদ সম্মেলনে রুকুম উদ্দিন দুলন ‘মানব সেবায় আমরা’ সংগঠনের আয়োজনে তাড়াইল উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে লেবু জাতীয় ফল চাষ করে সফল দেলোয়ার হুসেন

Coder Boss / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

Manual5 Ad Code

সুয়েব রানা জৈন্তাপুর :: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নম্বর ফতেহপুর ইউনিয়নের দলই পাড়া গ্রামের কৃষক দেলোয়ার হুসেন মাত্র দুই বছরের একনিষ্ঠ পরিশ্রমে একজন সফল কৃষক ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নিজ মালিকানাধীন ৫ বিঘা জমিতে গড়ে তুলেছেন একটি সুপরিকল্পিত লেবু জাতীয় ফলের বাগান, যা তাকে শুধু আর্থিকভাবে স্বচ্ছলই করেনি, দিয়েছে সামাজিক মর্যাদাও।

 

Manual7 Ad Code

২০১৬ সালে বাগান তৈরির কাজ শুরু করেন তিনি। প্রায় ১ হাজার ৭৫০টি লেবু, আধা লেবু ও কাটা জামির গাছ রোপণ করেন। শুরু থেকেই পরিচর্যা, সেচ, আগাছা পরিষ্কারসহ সব কাজ করেছেন নিজ হাতে। দুই বছরের পরিচর্যার পর ২০১৮ সালের জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে প্রথম ফলন আসতে শুরু করে।

 

Manual1 Ad Code

সেই বছরে প্রায় চার লক্ষ টাকার ফল বিক্রি হয়, খরচ বাদে নিট লাভ ছিল এক লক্ষ টাকার মতো। এরপর প্রতিবছরই ফলন ও আয় বেড়ে চলে ধারাবাহিকভাবে। ২০২৪ সাল পর্যন্ত নয় বছরে তার মোট লাভ দাঁড়ায় প্রায় ৯ লক্ষ টাকায়। বর্তমানে তিনি একজন সফল কৃষক ও উদ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিত, যার বাগানে কাজ করে উপকৃত হচ্ছেন স্থানীয় শ্রমিকেরাও।

Manual1 Ad Code

 

জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, দেলোয়ার হুসেন একজন নিষ্ঠাবান কৃষক। তিনি অত্যন্ত দায়িত্বশীলভাবে তার বাগান পরিচালনা করছেন। তার সাফল্য এটাই প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে অল্প জমিতেও বড় ফলাফল সম্ভব। আমরা কৃষি বিভাগ থেকে সবসময় তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়ে আসছি।

 

উপসহকারী কৃষি অফিসার ইসতিয়াক আহমদ বলেন, দেলোয়ার হুসেনের এই উদ্যোগ নতুন প্রজন্মের কৃষকদের জন্য একটি বাস্তব অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন, পেশাদারিত্ব নিয়ে চাষাবাদ করলে তা শুধু নিজের নয়, পুরো এলাকার জন্যও ইতিবাচক প্রভাব ফেলে।

 

Manual5 Ad Code

জৈন্তাপুর উপজেলার কৃষি উন্নয়ন ও সচেতনতায় এমন উদ্যোক্তা কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেলোয়ার হুসেনের সাফল্য কেবল একটি ব্যক্তিগত অর্জন নয়, এটি স্থানীয় কৃষি সম্ভাবনারও উজ্জ্বল প্রতিচ্ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code