সত্যজিৎ দাস:
মৌলভীবাজারে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাতজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩১ আগস্ট) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদক সেবনের দায়ে মো. হৃদয় (২০),নিকুঞ্জ শব্দকর (২৮),মো. শফিকুল ইসলাম (২৭),মো. পাবেল (২৯), ইকবাল মিয়া (২৫),রুবেল মিয়া (২৯) ও ইমন মিয়া ওরফে সাইফুলকে (২১) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
সিলেট নিউজ/এসডি.