জামরুল ইসলাম রেজা
ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ড সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭ ঘটিকা ইউনিয়নের হাসনাবাদ বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ন আহবায়ক লুৎফুর রহমান মানিক।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য, শাহাজান আব্দুল্লাহ চৌধুরী ,আরশ আলী,
মানিক মিয়া, ছালেহ আহমদ, হাজি কদরুল ইসলাম , উকিলা আলী, মিজানুর রহমান আমরু, মো: শফিক মিয়া, প্রমুখ
ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখছেন মোঃ আকল মিয়া,সুজন মিয়া, হাবিবুর রহমান হবিল,ইউনিয়ন কৃষক দলের সভাপতি , ইব্রাহিম আলী, আনোয়ার হোসেন, আলমাস আলী, আশিকুর রহমান, আশরাফুল ইসলাম, সাদ্দাম হোসেন।