সিলেট ::
জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় ।
কৃষি মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) সুনামগঞ্জ অঞ্চলে বাস্তবায়নাধীন তিনদিন ব্যাপী অনুষ্ঠিত সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাইট্রাস গবেষণা কেন্দ্র জৈন্তাপুরের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, ইমাম,পুরোহিত,ইউপি সদস্য, মহিলা বিষয়ক মাঠকর্মী, এনজিও প্রতিনিধিগণ এতে অংশ গ্রহন করেন।
২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ফলিত পুষ্টি বিষয়ক বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হাসিনুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এইচ এম বোরহান উদ্দিন ভূঁইয়া, বারটান সুনামগঞ্জ অঞ্চল প্রধান মো: মুশফিকুছ সালেহীন, জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার।
বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে আমন্ত্রিত অতিথি বৃন্দ সনদপত্র বিতরণ করেন।