জকিগঞ্জ (সিলেট):
জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের মুদি দোকানদার নুমান উদ্দিনের (প্রায় ৫০) মরদেহ তিন দিন পর ধানক্ষেতে পাওয়া গেছে।
আজ (১ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ বাজার সংলগ্ন শায়লা সিটি হসপিটালের পিছনে একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহতের শালা সুমন আহমদ বলেন, “তিন দিন ধরে কোনো খোঁজ না পেয়ে আজ সিলেট র্যাব অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় খবর পেলাম, বোনের স্বামীর মরদেহ ধানক্ষেতে পড়ে আছে।” তিনি আরও জানান, “আমি জকিগঞ্জ থানায় যোগাযোগ করেছি, পুলিশ ঘটনাস্থলে আসার পথে রয়েছে।”
স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।