দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কামারগাঁও গ্রামের বাসিন্দা মুজাহিদ আলী (৫৪) অভিযোগ করেছেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। এই ঘটনায় তিনি একই গ্রামের মৃত শুকুর আলীর পুত্র আরজ আলীকে দায়ী করেছেন।
ভুক্তভোগী মুজাহিদ আলীর অভিযোগ, আত্মীয়তার সুবাদে আরজ আলী তার কাছ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাওলাত নিয়েছিলেন। পরবর্তীতে পাওনা টাকা পরিশোধের পরও প্রতারণার মাধ্যমে তার স্বাক্ষরিত পুরনো একটি চেক ব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করা হয়।
মামলার কাগজপত্র অনুযায়ী, ২৪ জুন ২০২৫ তারিখে দোয়ারাবাজার অগ্রণী ব্যাংক লিমিটেড শাখা থেকে মুজাহিদ আলীর নামে থাকা হিসাব নং 0200015123550 এর চেক নং 1182 3470122 মাধ্যমে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। তবে ১৩ আগস্ট ২০২৫ তারিখে “অপর্যাপ্ত তহবিল (Insufficient Fund)” উল্লেখ করে চেকটি ডিজঅনার হয়। এরপর আরজ আলী সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা নং ০৮-১৬/২০২৫ দায়ের করেন।
এ বিষয়ে মুজাহিদ আলী বলেন,
আমি কারও কাছে কোনো টাকা পাওনা নই। আরজ আলী আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি সব টাকা ফেরত দিয়েছি, কিন্তু সে আমার ফেরত না পাওয়া চেকটি ব্যবহার করে এখন মিথ্যা মামলা করে আমাকে হয়রানি করছে।
স্থানীয় এলাকাবাসীর অনেকেই মনে করছেন, আরজ আলী পূর্বের কিছু ব্যক্তিগত বিরোধের জের ধরে মুজাহিদ আলীর সামাজিক সম্মান নষ্টের উদ্দেশ্যে এ মামলা করেছেন।