সিলেট নিউজ ডেস্ক :
অনেকদিন পূর্ব থেকে কল্পনা ছিল নিজ জেলার জেলা প্রশাসক মহোদয় কে একটি অভিনন্দন পত্র দেব ও আমার প্রকাশিত দুটি বই উপহার দিব। সেই সুযোগটুকু হয়ে ওঠে নাই। আজ সেই সুযোগ টুকু আল্লাহর রহমতে মিলে গেছে। কারণ আমার বর্তমান প্রকাশিত বইটি নেত্রকোনা ঐতিহ্যের ইতিহাস সংগ্রাহক বইটি জেলা প্রেসক্লাবে মোড়ক উন্মোচনের আলোচনা হয়েছে। সেখানে জেলা প্রশাসক মহোদয় কে দাওয়াত দেওয়ার কথা আলোচনা সিদ্ধান্ত হয়েছে। তাই আজ সাক্ষাৎ করে একটি অভিনন্দন পত্র ও দুইটি বই উপহার দেই । তারপর ২৭ নভেম্বর জেলা প্রেসক্লাবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলে অনুমতি প্রদান করেন। দেখতে পেলাম তিনি একজন খুব সুন্দর মনের মানুষ যেন এক মানবতার কর্মী। আল্লাহ উনাকে হায়াতে তাইয়েবা দান করুন ও হেফাজত করুন আমীন।