সিনিয়র স্টাফ রিপোর্টার :
সিলেটের স্টার প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল 'হবিগঞ্জ সমিতি সিলেট'র অভিষেক অনুষ্ঠান ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের মুহাম্মদ জাবের (সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়)। 
আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমদ (উপাচার্য, কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ), আনোয়ার হোসেন চৌধুরী (সাবেক সচিব ও সাধারণ সম্পাদক জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা), প্রফেসর ডা.কামরুল হাসান তরফদার (বিশিষ্ট চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল), প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল (ভিসি মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট) প্রফেসর ড.মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী (অধ্যক্ষ হবিগঞ্জ মেডিকেল কলেজ)।

এছাড়াও সাবেক অধ্যক্ষ, এডভোকেট, পরিবেশবিদ সহ অসংখ্য গুণিজন ও বৃহত্তর হবিগঞ্জ সমিতির সিলেট বসবাস রত সম্মানিত সদস্য বৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত। অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরীর সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।