বড়লেখা প্রতিনিধিঃ
পরিবেশপ্রেমী এ্যাওয়ার্ড প্রাপ্ত সামাজিক সংগঠন; সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর এর আহবায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আজ ২৮শে নভেম্বর ২৫ইং (শুক্রবার) ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্রধান আহবায়ক মুজিবুর রহমান ও সদস্য সচিব আব্দুল আলীম এর নাম সহ ৯সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও আহবায়ক কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন, যুগ্ম-আহবায়ক নুনু মিয়া, শাহা আলম, বেলাল আহমদ, রাজিব কান্ত দাস। সদস্য সারওয়ার আহমদ, মিজানুর রহমান, শাকিল আহমদ।
উল্লেখ্য, গত ২৬শে নভেম্বর ২৫ইং বর্তমান কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং আহবায়ক কমিটি আগামী (৪৫) পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবেন।