শিরোনাম
টাংগাইলে নির্বাচনী আচরণবিধি লঙ্গন মর্মে অর্থদন্ড, লিখিত সতর্কবার্তা প্রেরণ, মুচলেকা গ্রহণ তিনি একজন সাহিত্যের ফেরিওয়ালা চির অমর শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এক জীবন্ত ইতিহাস এবার যারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন শ্রীমঙ্গলে ৩২ টি দলের অংশগ্রহণে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সিলেট -৫ আসনে জামায়াতের দাঁড়ি পাল্লা প্রতিকে নিরব ভোট বিপ্লবের সম্ভাবনা কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান রাজার মনোনয়ন বৈধ ঘোষণা শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন প্রধান উপদেষ্টা স‍াহেবের কাছে খোলা চিঠি, প্রসঙ্গ : জুলাই যুদ্ধাদের কোথায় রেখে যাচ্ছেন? আধ্যাত্মিকতার মিলনমেলায় ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে যৌথ অভিযানে মদ-গাঁজাসহ পাঁচজন আটক

সত্যজিৎ দাস / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি;

Manual3 Ad Code

সিলেট নগরীর বন্দরবাজার মহাজনপট্টি এলাকার কাষ্টঘর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দেশীয় মদ ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি দল। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব-৯,সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়,যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাঁচজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের একটি ভবনের ছাদের পূর্বপাশ থেকে বাদামী স্কচটেপ-মোড়ানো নীল পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে থাকা ১০৯টি প্লাস্টিক বোতলে মোট ১৯৩ লিটার দেশীয় মদ এবং ২ কেজি গাঁজা পাওয়া যায়।

Manual6 Ad Code

গ্রেফতার ব্যক্তিরা হলেন:

১. বিশাল (২৩),পিতা মৃত গামা,সুইপার কলোনী, কোতোয়ালী,সিলেট।

২. আকাশ (২৩),পিতা চুনিলাল রায়,টিলারগাঁও, জালালাবাদ,সিলেট।

Manual6 Ad Code

৩. সুব্রত (২১),পিতা সুরুজ লাল,কাষ্টঘর,কোতোয়ালী, সিলেট।

৪. রাজা (২০),পিতা শুভ লাল,কাস্টঘর,কোতোয়ালী, সিলেট।

৫. করন লাল (২২),পিতা মৃত দুলাল লাল,কাষ্টঘর, কোতোয়ালী,সিলেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে,দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

র‌্যাব জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সাথে উদ্ধার করা মাদকদ্রব্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান থাকবে।

Manual7 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code