বিশেষ প্রতিনিধি:
বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে শ্রীমঙ্গল অঞ্চলে মানবাধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সুন্দর,শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেছে মানবাধিকার ঐক্য পরিষদ,শ্রীমঙ্গল,এবং এতে অংশগ্রহণকারীদের আন্তরিক সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এই কর্মসূচির সফলতার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে শ্রীমঙ্গলের চারটি সক্রিয় মানবাধিকার সংগঠনের প্রতি:
১) আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন,শ্রীমঙ্গল।
২) বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন,শ্রীমঙ্গল।
৩) সার্ক মানবাধিকার ফাউন্ডেশন,শ্রীমঙ্গল।
৪) ইডাফ মানবাধিকার সংস্থা,শ্রীমঙ্গল।
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন,শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম রায় বলেন,“আপনাদের সম্মিলিত অংশগ্রহণ,সহযোগিতা এবং মানবিক মূল্যবোধ রক্ষায় অঙ্গীকার এই কর্মসূচিকে করেছে আরও অর্থবহ, মর্যাদাপূর্ণ ও সফল। মানবাধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা হোক সকলের অটুট অঙ্গীকার।”
উত্তম রায় আরও উল্লেখ করেন,“র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারী সকল মানবাধিকার কর্মী,সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধি এবং সাধারণ মানুষদের অবদান মানবাধিকার প্রতিষ্ঠার এই পথচলায় আমাদের নতুন শক্তি,উদ্দীপনা ও প্রেরণা জোগাচ্ছে। প্রত্যেকের উপস্থিতি এবং সদিচ্ছাই আমাদের জন্য অনুপ্রেরণা।”
প্রতিটি অংশগ্রহণকারীর সহমর্মিতা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে র্যালি ও আলোচনা সভা শ্রীমঙ্গলে মানবাধিকার সচেতনতা বৃদ্ধির একটি স্মরণীয় ঘটনা হয়ে উঠেছে।
সিলেট নিউজ/এসডি.