অথই নূরুল আমিন:
উৎসর্গ : প্রফেসর হুমায়ুন কবীর স্যার
(মিশন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা )
তারা যুগে যুগে শ্বাশত, মননে সুখের জীবন
মনের দিক দিয়ে সেবক, সদায় যার সাদা মন।।
দেখেছি অপলক দৃষ্টিতে আমার খোলা মনে
যার কাছে রয়েছে বিবেক, মানবতা সযতনে।।
আসলে প্রকৃত মানবেরা বড় হন নিজ গুণে
রোধ করতে পারে না কেউ, ঝড় বৃষ্টি প্লাবনে।।
মনকে শাসন করে, লোভ থেকে মুক্ত থাকা
যা খুবই কঠিন কাজ, করতে হয় একা একা।।
আমি সেই জনের অনুসারী, যিনি সদায় সত্য
যেজন মন থেকে সর্বদায় শিক্ষা সেবায় ব্যস্ত।।
তিনি মিশন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা
এছাড়াও তিনি অসংখ্য প্রতিষ্ঠানের দাতা।।
সততায়, মানবতায়, আলোকিত শিক্ষা বন্ধু তিনি
মানব সেবায় পুষ্টিত হৃদয় অর্জন করেছেন যিনি।।
ছবি : প্রফেসর হুমায়ুন কবীর।