সিলেট নিউজ ডেস্ক :
বাবাকে হারিয়ে দাদীকেই খেলার সাথি মনে করতেন দাদীই ছিলেন একমাত্র ভরসা। আজ সেই সাথিও হারিয়ে গেলেন
বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
২০১৫ সালের ২৪ শে জানুয়ারী যখন মারা যান, তখন তার দুই মেয়ে খুব ছোট ছিলেন, আর তখন থেকেই জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান -
দাদী বেগম খালেদা জিয়ার সঙ্গেই খেলাধুলা করতেন এবং সমস্ত আবদার করতেন, এবং খালেদা জিয়াও তাদের আবদার পুরন করে দিতেন। তাদের মা শর্মিলা রহমান সেদিকে কোনও ডিস্টার্ব করতেন না।
আজ খালেদা জিয়ার মৃত্যুর পর, দুই বোন নির্বাক হয়ে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকেন, আর বলেন কে শোনাবে আমাদের দাদার পুরনো স্মৃতির কথা গুলো - কে শোনাবে আমাদের দাদার স্ট্রাগল জীবনের গল্প।
আমরা দুজন দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে দেখি নাই, দাদীর মুখেই শুনতাম দাদার নানা অজানা গল্প -
আজ সব শেষ হয়ে গেলো।দাদিকে পেয়ে সব ভুলে থাকতাম বাবার কথা মনে হলে, দাদি এসে কান্না থামিয়ে দিতেন।কি আর করব নিয়তির লিখন যায়না খন্ডন, জন্মিলে মরিতে হইবে এইত নিয়ম বিধির দুনিয়ায়। আমরা দুয়া করি,
দাদী আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করেন, আমিন।
এডমিন বিশ্লেষণ,,,,,,,
একটা ব্যাপার ভেবে খুবই খারাপ লাগলো.... "জাইমা রহমান কে নিয়ে আজ আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি, যে- ভুলেই গেলাম 'বেগম জিয়া'র আরো দুই 'নাতনী' রয়েছেন"
তাদের মাথার উপর বাবা নামের বটবৃক্ষ 'আরাফাত রহমান কোকো; যখন মা/% রা যায় আর তখন ছায়া হয়ে পাশে ছিলেন প্রিয় দাদী আর তাদের বি'ধ'বা মা... আজ সেই দাদীও পাশে নেই...!!
এ'তি'ম মেয়ে দুইটা আরও বেশি অসহায় হয়ে গেলো দাদি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ায়... আর আমাদের মিডিয়া ও তাদেরকে এখন আর স্মরণ করে না..
তাদের খোঁজ নেয়না... তারা অনেকটা অন্তরালে.. মিডিয়ার ফোকাসে আজ কেবলই ''জাইমা রহমান''
তারপরেও 'তারেক রহমান এবং জোবাইদা রহমান' তাদেরকে মেয়ের মতো করেই গড়ে তুলবেন আগামীর জন্য সেই আশা-ই রইলো...!!