রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মৌলভীবাজার জেলা বিএনপির মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শহরের দেওয়ানী মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী ওয়ালী সিদ্দিক,মোশাররফ হোসেন বাদশা,মিসবাউর রহমান,ফখরুল ইসলাম,মুহিতুর রহমান হেলাল,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,প্রমুখ।