সিলেট নিউজ ডেস্ক :
বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক মানবজমিন পত্রিকায় বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সুহেল আহমদ সাজু। শনিবার বিকালে মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।
তিনি নিউজ ও বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে নিম্নের নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন। মোবা : 01710341748
গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী, মফস্বল সম্পাদক রোকানুজ্জামান পিয়াস এবং জেলা প্রতিনিধি এম.এ রাজ্জাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোহেল আহমদ সাজু। সিলেট নিউজ এর পক্ষ থেকে উনাকে জানাই প্রানঢালা অভিনন্দন।