অথই নূরুল আমিন:
আশরাফুল মাখলুকাত শব্দের অর্থ হলো পৃথিবীতে মানুষ একমাত্র সৃষ্টির সেরা। স্রষ্টা এবং বিভিন্ন নবী রাসুল এবং আউলিয়া দরবেশ মনিঋষি থেকে জানা যায়। আঠারো হাজার মাখলুকাত পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। তার মধ্যে মানুষ বা মানব বা আদম যাই বলি না কেন। মানুষই সেরা।
কিন্তু এই যে মানুষই সেরা এই বিষয়টি অবহিত নয়। মানুষ জাতির মধ্যে ষাট ভাগের ও বেশি মানুষ। যা যুগে যুগে এরকম হয়ে আসছে। এছাড়া বিশ ভাগ মানুষের মধ্যে এটা বুঝার মেধাও নেই। পাঁচ ভাগ নাস্তিক। ওরা আবার বুঝতে বা মানতে চায় না।
ধরুন পিঁপড়ার চরিত্র হলো সে সমগ্র বন বাদর ঘুরে সারাক্ষণ খাবার সংগ্রহ করে থাকে। এরকম চরিত্রের অনেক মানুষ পাওয়া যায়। যারা শুধুমাত্র নিজেরটাই বুঝে। বানর সে তার বানরামি করছেই। এতে অন্যের ক্ষতি হচ্ছে। তা বানর মানতে নারাজ। এরকম লোকের ও অভাব নেই আমাদের সমাজে। যেমন সাপ সে যদি কোনো মানুষকে কামুড় দেয়। অনেকে ক্ষেত্রেই মারা যায়। এরকম লোক আছে। একজন অন্যজনকে হত্যা করছে।
এদিকে বনের রাজা সিংহ বা ভাগ সারাক্ষণ তারা ক্ষুদ্র বা নিরীহ প্রানীদের উপরে আক্রমণ করেই চলেছে। আমাদের সমাজেও প্রভাবশালীরা সবসময় অসহায় লোকদের উপর কর্তৃত্ব খাটিয়ে যাচ্ছেই। বনের হাতি বা সাগরের নীল তিমি তাদের খাবার খুব বেশি লাগে। এরকম মানুষ আমাদের সমাজে আছে হাজার কোটি টাকার মালিক তারপরও তার আরো লাগবে বলে অন্যের সম্পদ আত্মসাত করছে। ব্যাংক লোন করছে ইত্যাদি।
অন্য দিকে পশু প্রানীদের মাঝে দেখা যায়। ব্যাঙ পিঁপড়া খাচ্ছে। মশা খাচ্ছে। অন্য দিকে ব্যাঙকে ধরে সাপে খাচ্ছে। সাপকে ধরে ঈগল বা বাজ পাখি খাচ্ছে। এরকম আমাদের সমাজেও দেখা যায়। যার থেকে যে বড় তার কাছেই তার হার মানতে হচ্ছে বা মরতে হচ্ছে। বিগত হাজার হাজার বছরের শিক্ষা থেকেও সমাজের মানুষেরা সুশিক্ষিত হয়নি। সু শিক্ষা নেয়নি। এটা যে একটা ক্ষণিকের পৃথিবী এই কথাটি কেউ মানেনি।
সবাই আপন স্বার্থের খেলায় মেতে আছে। আর একজন অন্যজনের ক্ষতি করেই যাচ্ছে। গিরগিটির মত রং বদলাচ্ছে সকালে একবার বিকেলে আরেকবার।
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক