সোহেল আহমদ সাজু, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে পাতাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যােগে ৫ ম ও ৮ ম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। শনিবার সকাল ১১ টার দিকে আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মোহাম্মদ আলী মূর্তুজা, পরিক্ষা নিয়ন্ত্রক চৌধুরী মুর্শেদা বেগম, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ নূরী , সদস্য সাইদুর রহমান, আলী নেওাজ, দোলেনা , হিবজুর রহহমান, কয়েছ আহমদ,মুসতাক আহমদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বালিজুরী ইউনিয়ন চারটি উচ্চ বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী আংশগ্রহন করেন এর মধ্যে ৫ ম শ্রেণী ৩ জন ৮ ম শ্রেণী ৭ জন বৃত্তি প্রধান করা হয়।
পাতাড়ী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও শিক্ষক মোহাম্মদ আলী মূর্তুজা বলেন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রসার বিস্তার করে এবং লেখা পড়ায় আরও আগ্রহী করতে আমাদের এই কায্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।