রিপোর্ট : অথই নূরুল আমিন:
আয়োজক কমিটি বলেন, ইসলামী সমাজে যাকাতের গুরুত্ব অপরিসীম। সমাজে বৈষম্য তথা দারিদ্র দূরীকরণের জন্য যাকাত একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ উপলক্ষ্যে বায়তুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ইং শুক্রবার বাদ আসর ( বিকেল ৪. ৩০ থেকে ৭. ৩০ পর্যন্ত) "যাকাতের গুরুত্ব ও তাৎপর্য " শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে।
উক্ত অনুষ্ঠানে আলোচনা - বক্তব্য রাখবেন নিম্নোক্ত বরেণ্য ইসলামী চিন্তাবিদ ও গবেষকবৃন্দ :
১. জনাব ড. মোহাম্মদ মনজূর ই ইলাহী, আহবায়ক শরিয়াহ্ সুপারভাইজরি বোর্ড সি জেড এম এবং অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়, ২. জনাব ড. জুবায়ের মোহাম্মদ এনামুল হক, সদস্য, শরিয়াহ্ সুপারভাইজরি বোর্ড, সি জেড এম এবং অধ্যাপক ও চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ৩. জনাব শাহরিয়ার কবির, নির্বাহী পরিচালক, ইনস্টিটিউট অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স ( আই আই এস এফ )।৪. জনাব মুফতি মাহমুদুর রহমান, মুহতামিম জামিয়া ইসলামিয়া বায়তুল আমান, ১৬ নম্বর আদাবর ঢাকা।
প্রধান বক্তা : জনাব শায়খ মুহাদ্দিস মাহমুদুল হাসান, খতিব, বায়তুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন - মোঃ ফরিদ উদ্দিন , সভাপতি, বায়তুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার ইসলাম প্রিয় মানুষদের কে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন, বিশিষ্ট শিক্ষানূরাগী জনাব, মুহাম্মদ হুমায়ুন কবির, সেক্রেটারি, বায়তুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ।