অথই নূরুল আমিন:
যাকাতের মূল লক্ষ্য দারিদ্র বিমোচন, আর্থিকভাবে স্বচ্ছল করে তোলা, যাতে আজকের যাকাত গ্রহীতা আগামীতে যাকাতদাতা হতে পারেন। যাকাত ব্যবস্থাপনার মূল দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। বাংলাদেশের প্রেক্ষাপটে, যাকাত আদায় ও বিতরণ কাঙ্খিতমাত্রায় হচ্ছে না। ফলে দারিদ্রদ্র্য বিমোচনে যাকাতের কার্যকর কোন ভূমিকা দৃশ্যমান হচ্ছে না। ব্যক্তিগত ব্যবস্থাপনায় যাকাত আদায়ের মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে টেকসইভাবে কিছু করা সম্ভব হয় না বিধায় অনেক দেশে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা যাকাত তহবিল গঠন করে তা বন্টনের দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এই উদ্দেশ্যকে সামনে রেখে, যাকাত ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিকীকরণ ও আল্লাহ তা'আলা কর্তৃক প্রদত্ত ফরজ বা অবশ্যপালনীয় বিধান হিসেবে যাকাতের তাৎপর্য সকলের কাছে তুলে ধরা, যাকাত সংগ্রহ এবং তা থেকে পরিকল্পিত উপায়ে দুঃস্থ ও বিপন্ন মানুষকে সহায়তা প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট নিঃস্ব ও বঞ্চিত মানুষের কল্যাণে নিবেদিত একটি সামাজিক প্রতিষ্ঠান। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অংশ হিসেবে সমাজের দরিদ্র ও বঞ্চিত মানুষের উন্নয়নে যাকাতের অর্থের কার্যকরী ব্যবহার, সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে সিজেডএম কাজ করছে। এ লক্ষ্যে সিজেডএম আয়বর্ধক ও সমন্বিত প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের স্বাবলম্বী করা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান, বঞ্চিত শিশুদের শিক্ষা ও পুষ্টি সহায়তা, অসহায় নারীদের স্বাস্থ্যসেবা ও দক্ষতা প্রশিক্ষণ প্রদান এবং নানা ধরনের মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে।
দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত কর্মসূচি থেকে হাজার হাজার সুবিধা-বঞ্চিত মানুষ সুফল ভোগ করছে। এ ছাড়াও সিজেডএম সমাজে যাকাত সম্পর্কে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা, সেমিনার, রাউন্ড টেবিল, সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি নানা ধরনের প্রচারণা ও উদ্বুদ্ধমূলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে।
আজকের সেমিনার অনুষ্ঠিত হয়, রাজধানী ঢাকার আদাবর এলাকার বায়তুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ( দ্বিতীয় তলা) সভাপতিত্ব করেন,মোঃ ফরিদ উদ্দিন, সভাপতি বায়তুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ। উক্ত অনুষ্ঠানে " যাকাতের গুরুত্ব ও তাৎপর্য " বিষয়ের উপর আলোচনা করেন, বরেণ্য ইসলামী চিন্তাবিদ ও গবেষকবৃন্দ। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, শায়খ মুহাদ্দিস মাহমুদুল হাসান, খতিব, বায়তুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ। যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক অনুষ্ঠানের সার্বিকভাবে দায়িত্বরত ছিলেন, মুহাম্মদ হুমায়ুন কবির, সেক্রেটারি, বায়তুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ, অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্ষণাবেক্ষণ করেন, বিশিষ্ট শিক্ষানূরাগী,সমাজ সেবক,সংগঠক ও প্রিন্সিপাল, আই বি টি, মোঃ সফিকুল ইসলাম স্বপন, এবং অত্র মসজিদের দায়িত্ব রত সকল ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিগণ।
৩০ জানুয়ারি ২০২৬