কবিতা
চারণ কবি মুকলেছ উদ্দিন
কে বলছে কবি মাহমুদুল হাসান মরে গেছ তুমি
তা কখন হতে পারে না মানবনা
মানি না আমি।
তোমার স্মৃতি গুলি কবিদের হৃদয় দেয়ালে আঁকা
তাহলে মরে গেছে এই কথাটা যে বলে সে বোকা।
তিনি মরে নাই বল শহীদ, যুগে
যুগে আসবে
নতুন প্রজন্মের কবি লেখকদের
প্রশিক্ষণ দিবে
জেনে রাখ মহান ব্যক্তিরা মরে না তারা ইতিহাস রেখে যায়
যতদিন না পৃথিবী প্রলয় হয় তত দিন থাকে ইতিহাসের পাতায়
তাই তিনি মরে নাই থাকিবে অক্ষয়
যতদিন না এই পৃথিবী হইবে প্রলয়।