মো:শাহ আলম বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বম্ভরপুর স্কলার্স একাডেমির উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ইফতার মাহফিলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,পরিচালনা কমিটির সভাপতি আশিকুর রহমান ও সদস্যবৃন্দ
এবং প্রতিষ্ঠানের এম ডি ও পরিচালক বৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় এম ডি আলআমিন ভূঁইয়া রমজান মাসের তাৎপর্য, সংযম ও মানবিকতার শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি ও নিয়ম শৃংখলা ব্যপারে আলোচনা করেন, এবং অন্যান্য পরিচালক বৃন্ধ আলোচনায় অংশ গ্রহন করেন,পরিচালক সৈয়দ আকরাম হোসেন, পরিচালক, এমদাদুল হক মিলন, পরিচালক, জাকির হোসেন, পরিচালক,হুসাইন আহমেদ পরিচালক,জাহাঙ্গীর আলম, পরিচালক আব্দুর রব
পরিচালক, তৌফিকুর রহমান শিশির পরিচালক, শিহাব আহমেদ শাহ পরিচালক আজহারুল ইসলাম পরিচালক নোর আহমদ । তারা বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির শিক্ষা দেয়।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন পরিচালক, মোঃ শাহ আলম । দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
বিদ্যালয় সভাপতি, আশিকুর রহমান জানায়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।