বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গুহ রোডে অবস্থিত আধুনিক দন্ত চিকিৎসা প্রতিষ্ঠান “ডেন্টাল কেয়ার” পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী,রোগী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে।
ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে প্রতিষ্ঠানটি জানায়,কোরবানি ও ত্যাগের এই মহিমান্বিত উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি,সুখ ও সমৃদ্ধি। একই সঙ্গে প্রতিটি মানুষের মুখে অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর হাসি-এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
প্রতিষ্ঠানটির প্রধান চিকিৎসক ডা. কাজী মোঃ নিয়াজুর রহমান (বিডিএস,ঢাকা ডেন্টাল কলেজ;পিজিটি,ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি,ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল;অস্টেটিক ডেন্টিস্ট্রিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত;বিএমডিসি রেজি. নং ৪১৪৫) বলেন,"ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। উৎসবের এই সময়ে সবার উচিত মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা,যাতে প্রতিটি হাসি থাকে ঝলমলে ও আত্মবিশ্বাসী।"
তিনি আরও জানান,ঈদের সময় অতিরিক্ত মাংস ও মিষ্টিজাতীয় খাবার গ্রহণের ফলে দাঁতের সমস্যা দেখা দিতে পারে। তাই এ সময়ে দাঁতের যত্ন নেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ডেন্টাল কেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে,ঈদ পরবর্তীতে রোগীদের জন্য বিশেষ সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হবে এবং ঈদুল আজহা'র ডেন্টাল কেয়ারের নিয়মিত চিকিৎসাসেবা চালু থাকবে। দাঁতের যেকোন সমস্যায় রোগীদের ডেন্টাল কেয়ার কর্তৃপক্ষ ০১৭৪২-০৭১০৬৪ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে,সুন্দর ও সুস্থ হাসির মাধ্যমে মানুষের জীবনে আনন্দ ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ঈদকে কেন্দ্র করে সবার জন্য নিরাপদ ও আনন্দময় সময় কামনা করেছে ডেন্টাল কেয়ার কর্তৃপক্ষ।
সিলেট নিউজ২৪/এসডি.