শিরোনাম
যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চিকনাগুল বাজারে  মক্কা মার্কেটের শুভযাত্রা: মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Coder Boss / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:

Manual8 Ad Code

নতুন মার্কেট ক্রয় উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারস্থ মক্কা মার্কেটে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানের আয়োজন করেন মক্কা মার্কেটের স্বত্বাধিকারী সোহেল আহমদ সাজু ও জুয়েল আহমদ (রাজু)। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলে নতুন মার্কেটের সমৃদ্ধি, ব্যবসায়িক সফলতা এবং এলাকার সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

Manual7 Ad Code

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ। দোয়া পরিচালনা করেন চিকনাগুল শাহী ঈদগাহের ইমাম ও খতিব মাওলানা ক্বারি আব্দুর রউফ।

Manual3 Ad Code

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে নতুন মক্কা মার্কেটের সফলতা কামনা করে বলা হয়, এ ধরনের আধুনিক বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং এলাকার মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা মার্কেটের মালিকদের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতেও সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

 

Manual1 Ad Code

এ সময় মক্কা মার্কেটের স্বত্বাধিকারী সোহেল আহমদ সাজু ও জুয়েল আহমদ (রাজু) উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “সবার দোয়া ও সহযোগিতায় আমরা নতুন এই উদ্যোগ শুরু করেছি। আল্লাহর রহমত এবং সবার আন্তরিক সমর্থন নিয়ে মক্কা মার্কেটকে একটি আস্থাশীল ও সমৃদ্ধ ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা করছি।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, চিকনাগুল ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ, ডাঃ আবুল হাসনাত চৌধুরী, মাস্টার সেলাল আহমেদ, ফয়জুল ইসলাম লিটন, খাদিমপাড়া ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি ও সাবেক সদস্য বাবুল আহমেদ, সাবেক সদস্য নিজাম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজ, সায়িদ আহমেদ, কামাল আহমেদ, পাবেল আহমেদ, আলী আকবর, জুয়েল আহমেদ ডালিম, সুমন আহমদ, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা লোকমান হাকিমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মক্কা মার্কেটের সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code