বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি :
আজ মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ইং তারিখ সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'এফ্যারর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)'র আয়োজনে।
আথির্ক সহযোগিতায়ঃ প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।"লাইট" প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক, যুব স্বেচ্ছাসেবক, কমিউনিটি প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বিভিন্ন অংশীজনসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক, মোহাম্মদ মিনহাজুর রহমান।বিশেষ অথিতি হিসাবে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মতিউর রহমান ও মোহাম্মদ সাজেদ,উপদেষ্টা হিউম্যানিটারিয়ান এ্যাফেয়ার,প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ,সভার শুরুতে ইরা'র নির্বাহী পরিচালক,ফাহমিদা আখতার,স্বাগত বক্তব্য প্রদান করেন। উপস্থিত সভা সঞ্চালনা করেন ইরা'র প্রোগ্রাম ডিরেক্টর, মোঃ কামরুজ্জামান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বজ্রপাত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “বজ্রপাতের ঝুঁকি কমাতে সচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং শক্তিশালী করতে হবে।
এছাড়া সোমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক প্রতিনিধি, এবং যুব স্বেচ্ছাসেবক হাসিনা বেগম "লাইট" প্রকল্পের বিভিন্ন অর্জন, শিক্ষণীয় অভিজ্ঞতা এবং কমিউনিটিতে সৃষ্ট ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলো তুলে ধরেন।
সভায় দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কবার্তা প্রচার, বজ্রপাত ঝুঁকি হ্রাস এবং নারী ও যুব নেতৃত্ব বিকাশে"লাইট"প্রকল্পের উল্লেখযোগ্য অবদান ও অর্জনসমূহ উপস্থাপন করা হয়।আরোও বক্তব্য রাখেন নেপালি পার্টিসিপেন্ট, মেডিকেল এবং পাবলিক হেলথ অফিসার,প্রজেক্ট কো-অডিনেটর,মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার,ইরা,সুনামগঞ্জ।