রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলায় অসতর্কতার কারণে বিদ্যুতের শর্ট সার্কিটে প্রাণ হারিয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামের মুজাহিদ আলমের ছেলে লুৎফর রহমান কাওসার (৩০) নামের এক তরুণ।গতকাল ২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে এই মর্মান্তিক দু*র্ঘ*টনাটি ঘটে।
যুবক বয়সে কাওসারের এমন আকস্মিক মৃ/ত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্ট সার্কিটের সংস্পর্শে আসেন লুৎফর রহমান কাওসার। মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কাওসারের মৃ/ত্যুর খবর গ্রামে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে সাটিয়া গ্রামের পরিবেশ। প্রতিবেশীরা জানান, কাওসার অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের যুবক ছিলেন। তার এই আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহলের মন্তব্য: "এই ধরনের দু/র্ঘটনাগুলো সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক। অসাবধানতার কারণে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ, তার এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা।"
এদিকে, বর্ষাকালীন এই সময়ে ভেজা হাত বা স্যাঁতসেঁতে পরিবেশে বৈদ্যুতিক সুইচ ও মেইন লাইনে কাজ করার সময় অতিরিক্ত সাবধানতা বজায় রাখার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।