সিলেট নিউজ ডেস্ক :
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া
বৃহত্তর ফুলসাইন্দ আঞ্চলিক শাখার উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে পূর্ব ফুলসাইন্দ মহিলা আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ছালেহ আহমদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্ব তালামীযের সাবেক সাধারণ সম্পাদক -হাফিজ মিসবাহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান - মোঃ নাবেদ হোসাইন, সিলেট জেলা পূর্ব তালামীযের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সহ সাধারণ সম্পাদক সাহেদ আহমদ-৭নং লক্ষণাবান্দ ইউনিয়ন সভাপতি ফাহিম আহমদ- , সহ সভাপতি - মুজাক্কির আল আমিন।
এতে সভাপতিত্ব করেন শাখার সভাপতি
মামুন ছানী।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর ফুলসাইন্দ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক রফিউর রহমান সহ সাধারণ সম্পাদক রাব্বি আহমদ সাংগঠনিক সম্পাদ আল মুজাক্বির নাঈম সহ বৃহত্তর ফুলসাইন্দ আঞ্চলিক শাখার সকল সদস্যবৃন্দ