শিরোনাম
শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা গডফাদার হাবলু ও হাসান শওকত সিন্ডিকেটে ধ্বংসের প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভূমধ্যসাগরে অনাহারে ৯ বাংলাদেশির মৃত্যু, নিহতদের ৭ জনই সুনামগঞ্জের ২৫ হাজার শিক্ষার্থী নিয়ে শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব’ জগন্নাথপুরে রাস্তার অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ২, থানায় পৃথক অভিযোগ দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র! জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে ৮ এপিবিএনের সাফল্য

Satyajit Das / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

উখিয়াভিত্তিক ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) গত ১৪ মাসে ধারাবাহিক অভিযানে হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধে ১৬৬ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে দুই লাখের বেশি ইয়াবা, আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক, চুরি যাওয়া মোবাইল ফোন এবং অপহৃত ১৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

৮ এপিবিএন সূত্র জানায়,বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি),আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি, এফডিএমএন কক্সবাজারের ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা এবং ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমেদ, পিপিএম-এর নেতৃত্বে ইউনিটের গোয়েন্দা দল এসব অভিযান পরিচালনা করে।

Manual4 Ad Code

সূত্রটি জানায়, ২০২৫ সালের ১৪ মে রিয়াজ উদ্দিন আহমেদ অধিনায়ক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মোট ৭১টি মামলায় ১৬৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে হত্যা মামলার ২২ জন, অস্ত্র মামলার ৮ জন, অপহরণ মামলার ১২ জন, মাদক মামলার ৪৩ জন, ধর্ষণ মামলার ২ জন, চুরি মামলার ৫ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

একই সময়ে বিভিন্ন অভিযানে ২ লাখ ৪ হাজার ৩১টি ইয়াবা, একটি সাবমেশিনগান (এসএমজি), একটি পিস্তল,একটি রিভলভার,সাতটি ওয়ান শুটারগান, দুটি একনলা বন্দুক, ৩০ রাউন্ড গুলি, ২৩টি গুলির খোসা, ৩ রাউন্ড কার্তুজ,বিভিন্ন দেশীয় অস্ত্র,২ কেজি গাঁজা,২৪০ গ্রাম ইয়াবার গুঁড়া, ১৩ লিটার দেশীয় মদ,একটি ওয়াকিটকি সেট,বিকাশ প্রতারণার ৩০ হাজার টাকা,মাদক বিক্রি ও অন্যান্য উৎস থেকে ১৪ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা এবং ৩৭টি হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযান চালিয়ে বিভিন্ন বয়সী অপহৃত ১৩ জন নারী,পুরুষ ও শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

Manual5 Ad Code

৮ এপিবিএনের দাবি,রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গ্রুপভিত্তিক সংঘর্ষ নিয়ন্ত্রণ,অস্ত্রের মহড়া প্রতিরোধ, বাল্যবিয়ে প্রতিরোধ,অনলাইন ও সরাসরি জুয়া বন্ধ এবং পারিবারিক সহিংসতা নিয়ন্ত্রণেও ইউনিটটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

Manual7 Ad Code

অভিযানিক কার্যক্রমের পাশাপাশি ইউনিটের অভ্যন্তরীণ কল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় ৮ এপিবিএন। দায়িত্ব গ্রহণের পর অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমেদ ফোর্সের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে দুটি সেন্ট্রি পোস্ট ও প্রয়োজনীয় শেড নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি সদস্যদের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও ইউনিট সূত্রে উল্লেখ করা হয়েছে।

৮ এপিবিএনের কর্মকর্তাদের ভাষ্য,ধারাবাহিক অভিযান,গোয়েন্দা তৎপরতা এবং সদস্যদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এসব সাফল্য অর্জিত হয়েছে।

সিলেট নিউজ২৪/এসডি.

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code