চুনারুঘাট প্রতিনিধি:
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত অনেকে
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে কাশিকাপনে ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী একটি বেঙ্গল স্লিপার কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহন বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। গুরুতর আহত এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমি সরজমিন দেখে নিজেকে বড় অসহায় মনে হয়ে ছিলো রেকার দিয়ে দুটি গাড়ি কে রাস্তার পাশে সাইটে রাখা হয়েছে।