সিলেট নিউজ ডেস্ক :
সিলেট চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালী সি আর আমলী আদালতের পেশকার মিজানের বিরুদ্ধে ঘুষ গ্রহনের লিখিত অভিযোগ দায়ের করেন এডভোকেট কানন আলম মাননীয় চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুবুর রহমান ভূইয়া বরাবরে লিখিত অভিযোগ দায়ের করিয়াছেন পেশাগত অসদ্ আচরন এবং ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে পেশকার মিজানের বিরুদ্ধে এডভোকেট কানন আলমের লিখিত অভিযোগ। কতোয়ালী সি আর আমলী আদালতের পেশকার মিজানের বিরুদ্ধে ঘুষ চাওয়ায় এবং পেশাগত অসদ্ আচরন করায় এডভোকেট কানন আলম মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জনাব মাহবুবুর রহমান ভূইয়া বরাবরে একটি লিখত অভিযোগ দায়ের করিয়াছেন।প্রকৃত পক্ষে এই মিজান টাকা না দিলে আইনজীবী কিংবা আইনজীবীর সহকারীদের কোন ধরনের আইনী লিগ্যাল সহযোগিতা করেন না এবং অসদ্ আচরন করেন।কথা বলতে গেলেই টাকা চেয়ে বসেন সবার কাছে আসলে এরকম চলতে থাকে আদালত পাড়ায় আমাদের কাজ করা কঠিন হয়ে পড়বে।আমরা চাই এর সঠিক বিচার হোক। একজনের যদি কঠিন বিচার হয় তাহলে এই বিচার দেখে অন্যান্যরাও এসব থেকে বিরত থাকবে।এভাবে চলতে থাকলে দিন দিন আমাদের বিরুদ্ধে সমাজের সচেতন মানুষের ভুল এবং ভ্রান্তিকর ধারনা তৈরি হবে।আদালত পাড়ায় বিচার ব্যবস্হার প্রতি মানুষের আস্হা ফিরে আসতে হলে আগে আদালত পাড়ার সকল সেরেস্তার দায়িত্বশীলদের ঠিক হতে হবে। সবাই জানতে চায় দ্বীর্ঘ দিন থেকে মিজান একই সেরেস্তায় বহাল তবিয়তে রওয়ার গোপনীয় রহস্য কোথায়।