সোহেল আহমদ সাজু,
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, মাদ্রাসা, সার্কেল সদস্য, স্পন্সর ও চাইল্ড ফোরাম সদস্যদের মাঝে ৪২০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে।
অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় এবং ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) কর্তৃক বাস্তবায়িত এলআরপি-৪৩ প্রকল্পের আওতায় এ গাছ বিতরণ করা হয়।
গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রায়হান ইসলাম,
সমাজসেবা অফিসার মোঃ নুর উদ্দিন মাহমুদ, বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছবাব মিয়া, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহানা খাতুন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।