বিশ্বম্ভরপুরের প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিবার।
সম্প্রতি বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাঁর নেতৃত্বে তাহিরপুর উপজেলার শিক্ষা, প্রশাসন ও সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম যোবায়ের, প্রভাষক শিউলি বেগম, প্রভাষক আব্দুর রাকিব, সহকারী শিক্ষক (গণিত) মোহাম্মদ সৌরভ মিয়া, সহকারী শিক্ষক (বাংলা) মনির হোসেন প্রমুখ।
বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবীর দায়িত্ব পালনে সাফল্য ও সার্বিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।