রিপন মিয়া স্টাফ রিপোর্টার মৌলভীবাজার:
ইউএসএ ইউকে বিডি এডুকেশন ট্রাস্ট এর কর্তৃক আয়োজিত এসএসসি ২০২৬সাল এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন শনিবার ২৬সেপ্টেম্বর গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদ এর সভাপতিত্বে ও শিক্ষক শহিদুল ইসলাম এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারে আইনজীবী ও বিদ্যালয়ের সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী,দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ,প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি খালিছুর রহমান,ট্রাস্টে অর্থ ও সাংগঠনিক সম্পাদক শুভ্রত চন্দ্র বিশ্বাস,শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমেদ,দৈনিক মৌলভীবাজার প্রতিদিন এর স্টাফ রিপোর্টার রিপন মিয়া,শিক্ষার্থী রুহান ইসলাম প্রমুখ।
পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন এবং ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের কে সন্মাননা ক্রেস্ট দেয়া হয়।