জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় সরকারি পরিষদ পুকুর,জগন্নাথপুর থানা পুকুর,মইয়ার হাওর, ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ অর্পিত জলাশয়ে সর্বমোট ২৬৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন।
পোনা মাছ অবমুক্তকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, "দেশীয় মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন বাড়াতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পোনা মাছগুলো সঠিকভাবে বেড়ে উঠলে স্থানীয়দের পুষ্টির চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে। জলাশয়গুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে যত্নশীল হতে হবে।"
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা কৃষি অফিসার কাউছার আহমেদ,জগনাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমেদ, জগনাথপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য গোবিন্দ দেব, প্রেসক্লাবের সদস্য আমিনুল হক শিপন,।
স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দেশীয় মাছের সম্পদ বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোর সঠিক ব্যবহারের লক্ষ্যে উপজেলার বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য সরকারি কার্যালয়ের অধীনস্থ ২১টি পুকুর ও জলাশয়ে পর্যায়ক্রমে এই ২৬৫ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতীয় পোনা অবমুক্ত করা হয়। ২৮ সেপ্টেম্বর ২২০ কেজি মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে ৩৮ কেজি মাছ মারা যায়,মারা যাওয়া মাছের পরিবর্তে আজ ১ অক্টোবর সকাল ১১ টায় ৮৩ কেজি মাছ যেসব প্রতিষ্ঠানে মাছ মারা গিয়েছে।সে সব প্রতিষ্ঠানে অবমুক্ত করা হয়েছে। সরকারি হ্যাচারী থেকে সরকারি ৩৮০ টাকা ধরে মাছ ক্রয় করা হয়।।