জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি নিয়ে "ফ্যামিলি কার্ড" কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক সংবাদ সম্মেলন ও আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ (১২ অক্টোবর) দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রেস কনফারেন্স আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কার্যক্রমের সার্বিক দিক ও লক্ষ্য নিয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন।সংবাদ সম্মেলন শেষে উপজেলার কলকলিয়া ইউনিয়ন ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে কলকলিয়া ইউনিয়ন ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নে কার্যক্রম শুরু হয়েছে। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নাগাওঁ ১ নম্বর ওয়ার্ডে ও কলকলিয়া ইউনিয়নে ১ নং ওয়াডের এ তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা বিএনপি আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, উপজেলা বিএনপি নেতা আব্দুর সোবান,প্রমুখ।।সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই ফ্যামিলি কার্ড প্রথা বাস্তবায়িত হলে সঠিক ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া সহজ হবে এবং প্রতিটি পরিবারকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এটি কার্যকর ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডে এ তথ্য সংগ্রহ কার্যক্রম সম্প্রসারিত করা হবে। ফ্যামিলি কার্ড কার্যক্রমে স্থানীয় দলীয় নেতাকর্মী, এলাকার লোকজন উপস্থিত ছিলেন। পরে জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন উপজেলা সমাজ কর্মকর্তা বেলান হোসেন, সংবাদ সম্মেলনের সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব কার্যকরী পরিষদের সদস্য গোবিন্দ দেব, আমিনুর রহমান শিপন, সাংবাদিক শাহাজান মিয়া,,ফুজায়েল আহমেদ, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত উপস্থিত ছিলেন।।