চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক:
কবি আল্লামা ইকবাল পশ্চিম পাকিস্তানে তার জন্ম
কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে আছে
তার সুনামধন্য কর্ম।
শৈশব থেকে ছিলেন তিনি এক রুকা সংগ্রামী জিহাদী
তিনি ছিলেন জুলুম অত্যাচার যত অন্যায়ের প্রতিবাদী
দক্ষিণ এশিয়া মহাদেশের এক হিমাদ্রি মহাবীর
শত আঘাত প্রতিহাতেও তিনি নত করেনি শির।
তার দাপট হুংকার ছিল এমন কঠিনত কঠিন ভয়ংকর
থর থর করে কেঁপে উঠতো ভারত সরকারের অন্তর।
তার স্লোগান ছিল ইনসাফ কায়েম প্রতিষ্ঠার
তিনি ছিলেন পাকিস্তানের স্বাধীনতার রূপকার
কবি আল্লামা ইকবাল নাম শুনেছি দেখার ভাগ্য হয়নি।
বই পড়েছি তাতে জেনেছি আশ্চর্য ইতিহাসের কাহিনী।
তিনি ছিলেন ভাষাবিদ উপাধি পেয়েছিলেন ভাষার সম্রাট
উর্দু কবিতার ছন্দের তালে সৈনিকেরা কাঁপিয়ে তুলেছিল মাঠ
তিনি ছিলেন পাকিস্তানের এক পবিত্র নিয়ামত
জীবন বাজি রেখে করে গেছেন মানব খেদমত
দেশের প্রতি ছিল বুঝি অগাধ বিশ্বাস
হিসাব নাই কত যে করেছেকারাবাস।
আমরা আজ অতীতের ইতিহাস পড়িনা ভুলে গেছি
টাচ মোবাইল ফেসবুকে ছবির
নেশায় মেতে উঠেছি।
তাই আসুন সবাই আল্লামা কবি ইকবালকে অনুসরণ করি
তার আদর্শ উদ্দেশ্যে লক্ষ্য
করে আমরা সংগ্রামী জীবন গড়ি।।