জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার মসজিদবাড়ীর ২৩ নং তালাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহম্মেদ মৃধা। পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সবুর খান, বানারীপাড়া বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রধান শিক্ষক আঃ আউয়ালের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সোলায়মান। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. তারিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন সচিন কুমার। এরপর নবনির্বাচিত কমিটির সদস্য ও অতিথিদের ফুল দিয়ে বরণ ও পরিচিতি পর্বে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিক, নবনির্বাচিত সহ-সভাপতি মো. আব্দুল বাকী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক মণ্ডল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক উন্নয়নে নবগঠিত কমিটির সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. আঃ আউয়ালের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।