জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
"রক্ত দিন, জীবন বাঁচান—মানবতার সেবায় এগিয়ে আসুন" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। মানবতার কল্যাণে আমাদের অঙ্গীকার—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আজ সকাল ১১ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে এ কর্মসূচিত পালন করা হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহব্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, পৌর বিএনপি আহ্বায়ক সালাউদ্দিন মিটু, উপজেলা যুদলের আহব্বায়ক আবুল হোসেন ডালিম, যুগ্ম আহব্বায়ক জুবেদ আলী লখন, উপজেলা, বিএনপি, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী একটি আনন্দ ব্যালী বের হয়, জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে জগন্নাথপুর পৌর শহরের প্রধান সড়ক শেষে পৌর পয়েন্টে ব্যালিটি শেষ হয়।
মানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত করতে এই কর্মসূচিতে রক্তদান করেন জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক মিয়া। তাঁর এই মহৎ উদ্যোগ উপস্থিত সকলের মাঝে দারুণ প্রশংসিত হয় এবং অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করে।
আয়োজকরা জানান, দেশের এই ক্রান্তিলগ্নে কেবল রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং সাধারণ মানুষের জীবন বাঁচানো ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে যুবদল সবসময় জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও মানবতার কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।।