স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সোনার বাংলা আদর্শ ক্লাব এর উদ্যোগে ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ০৭ নভেম্বর ২০২৬ সকাল ১০টায় সাধুহাটি আব্দুল বারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৮৫৩ জন মেধাবী শিক্ষার্থী অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মেধা যাচাই প্রতিযোগিতার কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন ২ নং মনুমুখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান হোসেন সাজু, শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই ওবাইদুল্লা,এস আই সুশান্ত দাশ, ক্লাবের উপদেষ্টা ও পরিক্ষা বাস্তবায়ন কমিটির আহবায়ক সাংবাদিক রিপন মিয়া, ক্লাবের সভাপতি নজমুল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি হুমায়ুন কবির ও জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ টিপু, সহ-সাধারণ সম্পাদক কাওচার মিয়া ও মামুনুর রশীদ মাছুম, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়ারুফ মিয়া এবং অর্থ সম্পাদক নেছার আহমেদ প্রমুখ।
এ সময় উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী ও স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ পুরো পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তারা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।