সিলেট নিউজ ডেস্ক :
গতকাল ০৭ নভেম্বর ২০২৬ শনিবার বিকাল ৪ ঘটিকায় জালালাবাদ ভবনে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী এবং এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য বিচারপতি ড. মো. আবু তারিক সহ অন্যান্য সকল অসুস্থ সদসদ্যদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ মো: রিপন কবীর লস্কর, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম সজল, কার্যনির্বাহী কমিটির সদস্য মো: মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন, আজীবন সদস্য সৈয়দ মাহবুব জামিল, শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন, শাহ আলম কবির, নেওয়াজ চৌধুরী, দেওয়ান ইমরান রাজা, মুক্তাদির ইবনে সালাম, এমদাদ ঠাকুর চৌধুরী, দুলাল মিয়া প্রমুখ।
বক্তারা অসুস্থ সকলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং জালালাবাদ এসোসিয়েশনের সদস্যদের পারপস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিশেষে দোয়া ও মোনাজাতে অসুস্থ সকলের দ্রুত আরোগ্য, জালালাবাদ বাসীর সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন কারওয়ান বাজারের আম্বরশাহ হাফিজিয়া মাদ্রসার মুহতামিম হাফেজ মাওলানা ফয়জুর রহমান ।