জগন্নাথপুর (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সিলেট-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের বান্দের বাজার সংলগ্ন ব্রীজটিতে বড় ধরনের ফাটল (পাটল) দেখা দিয়েছে। প্রতিদিন শত শত ভারী ও হালকা যানবাহন ঝুঁকিপূর্ণ এই ব্রীজটি দিয়ে চলাচল করছে। ব্রীজের বর্তমান বেহাল দশা ও বড় ফাটলের কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী ও চালকরা। দ্রুত এই ব্রীজটির সংস্কার না করা হলে সিলেট ও জগন্নাথপুরের মধ্যকার সরাসরি সড়ক যোগাযোগ যেকোনো সময় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, যার ফলে চরম দুর্ভোগে পড়বেন হাজারো মানুষ।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট ও জগন্নাথপুরের সংযোগকারী এই ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন জেলা সদরসহ রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য বিভিন্ন যানবাহন যাতায়াত করে। সম্প্রতি বান্দের সংলগ্ন ব্রীজটির মূল কাঠামোর বিভিন্ন অংশে বড় ফাটল বা পাটল দেখা দেওয়ায় পথচারী ও চালকদের মনে মারাত্মক আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত বোঝাই ট্রাক ও বাস চলাচলের কারণে ফাটলটি দিন দিন আরও দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগী এলাকাবাসী জানান, সময়মতো এই ঝুঁকিপূর্ণ ব্রীজটি সংস্কার বা পুনর্নির্মাণ করা না হলে যেকোনো মুহূর্তে ব্রীজ ধেসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে একদিকে যেমন প্রাণহানির ঝুঁকি রয়েছে, অন্যদিকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেলে জনজীবন ও ব্যবসা-বাণিজ্য থমকে যাবে।
এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেন, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সড়ক ও জনপথ বিভাগ কিংবা স্থানীয় প্রশাসন যেন জরুরি ভিত্তিতে ব্রীজটির সংস্কার বা বিকল্প চলাচলের ব্যবস্থা গ্রহণ করে। অন্যথায় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত জনসাধারণ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন আমি শুনেছি, দ্রুত ব্যবস্তা নেওয়ার জন্য এলজিডি প্রকৌশলী কে বলেছি। দ্রুত কাজ হবে।
জগন্নাথপুর এলজিডি প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, জগন্নাথপুর টু সিলেট রাস্তার পাটলের আমরা খবর পেয়েছি, দ্রুত ব্যবস্তা নিচ্চি।এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ,